করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল আইসিইউতে

১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:০১ PM

© ফাইল ফটো

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে আইসিইউতে নেয়া হয়েছে। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে নেওয়া হয় তাকে।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা পজেটিভ ছাড়াও বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন তিনি।

এ কে এম আমিন উদ্দিন জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত তার শারীরিক অবস্থা ভালো ছিল। কিন্তু আজ সকালে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর সকালে তার জ্বর শুরু হয়। তখন চিকিৎসকরা তাকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ওই দিনই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সিএমএইচে ভর্তি হন।

উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগে বড় পরিবর্তন, নতুন নীতি আনছে ন…
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন সরকারি কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ইউনিসেফের মাধ্যমে ১১ কোটি টাকার ভিটামিন ‘এ’ ক্যাপসুল কিনছে …
  • ২২ জুন ২০২৬
দেশজুড়ে ভারী বর্ষণে পাকিস্তানে বন্যার সতর্ককতা জারি
  • ২২ জুন ২০২৬
মার্কিন সহায়তায় ইএমকে সেন্টার পরিচালনার সুযোগ, আবেদন ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬