করোনায় মৃতের সংখ্যা পাঁচ হাজার ছুঁই ছুঁই

১৫ সেপ্টেম্বর ২০২০, ০৪:০১ PM

© ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৩ জন। এছাড়া একই সময়ে আরও ১ হাজার ৭২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতির স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪ হাজার ৮০২ জন। এছাড়া দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪১ হাজার ৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪,০৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ২,৪৩৯ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৩,৪১,০৫৬ জন।

এর আগে দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence