রাজধানীতে হাসপাতাল থেকে লাফিয়ে করোনা আক্রান্ত বিদেশির মৃত্যু

১৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৮ AM

© ফাইল ফটো

রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে লাফিয়ে পড়ে এক বিদেশি নাগরিক মারা গেছেন। নিহত বেলারুশের নাগরিক মিখাইল স্টেলমাখ (২৯) করোনা পজিটিভ ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর একেকবার টেস্টে একেক রিপোর্ট আসায় হতাশাগ্রস্ত হয়ে ছয় তলা থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

গত রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ল্যাবএইড হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. রায়হানুল করিম বলেন, মিখাইল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফিটার হিসেবে কাজ করতেন।

গত মাসে তার করোনা পজিটিভ আসে। এরপর গত ২৮ আগস্ট সহকর্মীরা তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করান। তার করোনা টেস্ট করা হয় ৭/৮বার। কিন্তু একেকবারের টেস্টে একেক রিপোর্ট আসে। একবার পজিটিভ তো আবার নেগেটিভ। এ কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

ফলে রবিবার ভোরে ৬ তলায় বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে লাফিয়ে নিচে পড়েন তিনি। এতে গুরুতর আহত হলে ল্যাবএইড হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছিল তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তিনি।

রায়হানুল করিম আরও জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগে বড় পরিবর্তন, নতুন নীতি আনছে ন…
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন সরকারি কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ইউনিসেফের মাধ্যমে ১১ কোটি টাকার ভিটামিন ‘এ’ ক্যাপসুল কিনছে …
  • ২২ জুন ২০২৬
দেশজুড়ে ভারী বর্ষণে পাকিস্তানে বন্যার সতর্ককতা জারি
  • ২২ জুন ২০২৬
মার্কিন সহায়তায় ইএমকে সেন্টার পরিচালনার সুযোগ, আবেদন ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬