অনলাইনে নেয়া যাবে বিএসএমএমইউ বহির্বিভাগের সিরিয়াল

১০ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৯ PM

© ফাইল ফটো

বহির্বিভাগের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের উদ্বোধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এর উদ্বোধন করেন।

অনলাইনে সিরিয়াল নেয়ার জন্য নির্ধারিত দিনের একদিন আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) থেকে সিরিয়াল নেয়া যাবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে সিরিয়ালপ্রাপ্ত রোগীরা অগ্রাধিকার পাবেন।

এছাড়া আজ বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের প্রযুক্তিগত সহায়তায় তৈরিকৃত কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ট্রায়েজ ক্লিনিকের (বহির্বিভাগ) অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি ভার্চুয়াল প্লাটফর্ম জুমে সম্পন্ন করা হয়।

অনুষ্ঠান দুটিতে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পেনাল্টি মিস লিওনেল মেসির
  • ২২ জুন ২০২৬
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬