করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ২১৭৪

৩১ আগস্ট ২০২০, ০৫:২৪ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮১ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৭৪ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জন করোনা রোগী।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বর্তমানে ৯২টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৮৯টি, আর নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৪৫৪টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১৫ লাখ ৫০ হাজার ২০৩টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭.৪৬ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.১৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৫.৪৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৭ শতাংশ।

মারা যাওয়া ৩৩ জনের মধ্যে পুরুষ ২৯ জন পুরুষ আর নারী চার জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ তিন হাজার ৩৬৪ জন আর নারী ৯১৭ জন। শতাংশের হিসাবে পুরুষ ৭৮.৫৮ শতাংশ এবং নারী ২১.৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন আর বাড়িতে মারা গেছেন একজন।

পেনাল্টি মিস লিওনেল মেসির
  • ২২ জুন ২০২৬
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬