শেখ হাসিনা মেডিকেল অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

১৬ আগস্ট ২০২০, ০৬:১১ PM
শেখ হাসিনা মেডিকেল কলেজ

শেখ হাসিনা মেডিকেল কলেজ © সংগৃহীত

শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ানসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার(১৬ আগস্ট) দুদকের উপ-সহকারী পরিচালক সহিদুর রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

জানা গেছে, প্রকৃত দামের চেয়ে অতিরিক্ত দামে বই কিনে এক কোটি ঊনত্রিশ লক্ষ তেত্রিশ হাজার একশত একুশ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। মামলার অপর আসামি হলেন নির্ঝরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম কাকলী।

শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছে দুদক। কমিশনের উপ-সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলার অপর আসামি হলেন- পুনম ট্রেড ইন্টারন্যাশনালের এসএম নজরুল ইসলাম নুতন। মামলার অভিযোগে বলা হয়েছে, অতিরিক্ত মূল্য দেখিয়ে যন্ত্রপাতি কেনার মাধ্যমে দুই কোটি চৌদ্দ লক্ষ সাতচল্লিশ হাজার সাত শত টাকা আত্মসাৎ করেছেন তারা।

সিভাসুর নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন নিউজিল্যান্ডের অকল্যান্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ফুটবল টুর্নামেন্টে মারামারির ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অধ্যাপক নাহরীনের পক্ষে দেওয়া বিবৃতিতে সই জালিয়াতির অভিযোগ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— ‘তিনি আর চুয়েটের ভিস…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিষেক: জিয়া পরিবার…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬