চলে গেলেন সৌদি রাজপুত্র আবদুল আজিজ

১৫ আগস্ট ২০২০, ১২:৩০ PM

© ফাইল ফটো

সৌদি আরবের রাজপুত্র আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন তুর্কি আল সাউদ মারা গেছেন। গতকাল শুক্রবার সৌদি বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করে। বার্তা সংস্থায় বলা হয়, আজ শনিবার সৌদির রাজধানী রিয়াদে রাজপুত্রের জানাজা হওয়ার সিদ্ধান্ত হবে। 

উল্লেখ্য, রাজপুত্র আবদুল আজিজ ১৯৬২ সালের ২৭ অক্টোবর রিয়াদে জম্মগ্রহণ করেন।  সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের পঞ্চম পুত্র ছিলেন তিনি। রাজকুমারী আয়েদা ফুস্তুক ছিলেন তাঁর মা। বৃটেনের হার্ডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। অর্থনীতি বিষয়েও ডিগ্রি অর্জন করেন তিনি। 

১৯৯১ সাল থেকে সৌদি আরবের ন্যাশনাল গার্ডের বিভিন্ন পদে দায়িত্ব পালন শুরু করেন। যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজের উপদেষ্টা হিসেবেও কাজ করেন। ২০১১ সালে বাদশাহ আবদুল্লাহর পক্ষ থেকে উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

  

সূত্র : সৌদি গেজেট

বিসিবিতে স্বচ্ছতা ও পেশাদারিত্ব গড়তে চান তামিম ইকবাল
  • ২৭ এপ্রিল ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে বড় নিয়োগ, পদ ১২২, আবেদন এইচএসসি-এসএস…
  • ২৭ এপ্রিল ২০২৬
বরগুনায় ক্রমশ বাড়ছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব
  • ২৭ এপ্রিল ২০২৬
দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার করল ভারত
  • ২৭ এপ্রিল ২০২৬
ডাকসুর তদন্তে উঠে এল হামলাকারী ২২ ছাত্রদল নেতাকর্মীর নাম
  • ২৭ এপ্রিল ২০২৬
জাতীয় দলে আরও ৫-৭ বছর খেলতে চান বিজয়
  • ২৭ এপ্রিল ২০২৬