কয়েকটি হাসপাতালকে নন-কোভিডে রূপান্তর করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

১৩ আগস্ট ২০২০, ০২:৩৬ PM

© ফাইল ফটো

করোনার প্রকোপ কমে আসায় কয়েকটি করোনা হাসপাতালকে নন-কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, করোনা সংক্রমণ কমে আসায় বিশেষায়িত কয়েকটি কোভিড হাসপাতালকে নন-কোভিড হাসপাতাল করে দেয়া হচ্ছে।

চলতি মাসের শেষ দিকে হাসপাতালগুলোকে নন-কোভিডে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে নিজ কার্যালয়ে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী এ সময় আরো বলেন, করোনাভাইরাসে প্রকোপ কমে আসায় এবং কয়েকমাসে অন্যান্য রোগের চিকিৎসা কম হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং বন্ধ হলেও সমস্যা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রেস রিলিজের মাধ্যমে সব তথ্য দেয়া হচ্ছে।’

পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬
বেরোবিতে আর্জেন্টিনার খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়
  • ২৩ জুন ২০২৬
মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি— ঢাবিতে এসে রাষ্ট্রদূত
  • ২৩ জুন ২০২৬
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ জুন ২০২৬