করোনায় একদিনে মারা গেলেন ৫৪ জন

২৬ জুলাই ২০২০, ০২:৪৮ PM

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ২ হাজার ২৭৫ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২ হাজার ৯২৮ জন মারা গেছেন।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ রবিবার এমন তথ্য জানানো হয়। গতকাল শনিবার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৫২০ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৮ জন।

দেশে ৮০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে সব নির্দেশনা মেনে চলুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে—এমন খাবার খাদ্যতালিকায় রাখুন।’

ফিল্ড সুপারভাইজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি টিএমএসএসে, পদ ৫০০, আব…
  • ২৭ এপ্রিল ২০২৬
কপাল খুলছে এনসিপির নুসরাত তাবাসসুমের!
  • ২৭ এপ্রিল ২০২৬
জীবন বিমা করপোরেশনে চাকরি, পদ ২০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৭ এপ্রিল ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারে ছেয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ২৭ এপ্রিল ২০২৬
ধূমপান নিষিদ্ধের আইন করতে যাচ্ছে যুক্তরাজ্য
  • ২৭ এপ্রিল ২০২৬
সারাদেশে বজ্রপাতে দুদিনে মৃত্যু ২২ জনের
  • ২৭ এপ্রিল ২০২৬