করোনায় প্রাণ গেল আরও ৩৭ জনের

১৯ জুলাই ২০২০, ০২:২৪ PM

© ফাইল ফটো

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে দুই হাজার ৪৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন দুই হাজার ৬১৮ জন। আর দেশে মোট করোনা শনাক্ত হয়েছে দুই লাখ চার হাজার ৫২৫ জনের।

আজ রবিবার (১৯ জুলাই) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য তুলে ধরেন।

ব্রিফিংয়ের তথ্যমতে, ৮০টি ল্যাবে পরীক্ষার জন্য এক হাজার ৯৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৬২৫টি নমুনা। আর নতুন করে সুস্থ হয়েছেন এক হাজার ৫৪৬ জন। নতুন মৃতদের মধ্যে ২৯ জন পুরুষ এবং আট জন নারী। এ পর্যন্ত মোট দুই হাজার ৭৬৯ জন পুরুষ করোনায় মারা গেছেন।

তিনি বলেন, কেউ আতঙ্কিত হবেন না, সবাইকে সহযোগিতা করেন। প্রয়োজন মনে করলে করোনা পরীক্ষা করিয়ে নিন। যাদের বুথে যাওয়ার সুযোগ নেই, তাদের বাসায় গিয়ে পরীক্ষা করার সুযোগ। সবাই সহযোগিতা করলে করোনা মোকাবিলা সহজ হবে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে শনিবার জানানো হয়, ২৪ ঘন্টায় নতুন করে ৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে দুই হাজার ৭০৯ জনের করোনা শনাক্ত হয়। আর মোট মৃত্যু হয় দুই হাজার ৫৮১ জন। এদিন করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যায়।

‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে নিজের সবচেয়ে পছন্দের গোল নিয়ে যা বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
এমবাপ্পের শততম ম্যাচে ম্যাজিক: রোনালদোকে ছুঁয়ে মেসিকে তাড়া …
  • ২৩ জুন ২০২৬
বৈরী আবহাওয়ায় ম্যাচ স্থগিতের নিয়ম কী? জেনে নিন ‘থান্ডারস্টর…
  • ২৩ জুন ২০২৬
প্রতিকূল আবহাওয়ায় বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ
  • ২৩ জুন ২০২৬
‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬