প্রতিকূল আবহাওয়ায় বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ

২৩ জুন ২০২৬, ০৫:৩২ AM
ফ্রান্স-ইরাক ম্যাচ

ফ্রান্স-ইরাক ম্যাচ © সংগৃহীত

ফিলাডেলফিয়ায় বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল ফ্রান্স। তবে বিরতির পর আর মাঠে ফিরতে পারেননি দুই দলের ফুটবলাররা। টানা বৃষ্টি ও বজ্রপাতের কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ম্যাচটি।

ম্যাচের ১৪তম মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আক্রমণের সূচনা করেছিলেন তিনি নিজেই। ডান দিকে থাকা মিচেল ওলিসের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর ফিরতি বল পেয়ে বাম পায়ের শক্তিশালী শটে ইরাকের জাল খুঁজে নেন ফরাসি তারকা।

বিশ্বকাপে এটি এমবাপের ১৫তম গোল। এর মাধ্যমে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর বিশ্বকাপ গোলসংখ্যাকে স্পর্শ করেছেন তিনি। তার সামনে এখন আছেন শুধু মিরোস্লাভ ক্লোসা (১৬) এবং লিওনেল মেসি (১৮)।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল ফ্রান্সের। বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকা ইউরোপিয়ান দলটি ইরাককে তেমন কোনো সুযোগ দেয়নি। প্রথমার্ধে ইরাক মাত্র দুটি শট নিতে পেরেছে, যার কোনোটিই লক্ষ্যে ছিল না। বিপরীতে ফ্রান্স নেয় সাতটি শট।

এমবাপ্পের গোলের কিছুক্ষণ পর থেকেই ফিলাডেলফিয়ার আকাশ কালো হয়ে আসে। শুরু হয় ভারী বৃষ্টি। যদিও প্রথমদিকে বজ্রপাত না থাকায় খেলা চালিয়ে যান রেফারি। তবে বিরতির পর পরিস্থিতির অবনতি হওয়ায় নিরাপত্তার স্বার্থে ম্যাচ বন্ধ রাখা হয়।

ফিফার নিয়ম অনুযায়ী, টানা ১৫ মিনিট কোনো বজ্রপাত না হলে খেলোয়াড়রা মাঠে ফিরতে পারবেন। এরপর আরও ১৫ মিনিট অনুশীলনের সুযোগ পেলে পুনরায় শুরু হবে ম্যাচ।

ফিলাডেলফিয়া স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে ওঠা বার্তা, ‘প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির কারণে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে দেরি হচ্ছে। পরিবেশ নিরাপদ মনে হলেই খেলা পুনরায় শুরু হবে। দর্শকদের যার যার অবস্থানে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশে জনবল নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গাকৃবিতে দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন জাতীয় বিশ্বব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সার্ভিয়ারে সিনিয়র ট্রেনিং অফিসার নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
হুতিদের ওপর হামলা চালাতে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যেসব স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9