অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পরীক্ষার ফলাফল প্রকাশ কাল

১৯ জুলাই ২০২০, ০৮:৩৬ AM

© ফাইল ফটো

করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের মানবদেহে প্রথম ধাপের পরীক্ষার ফল সোমবার (২০ জুলাই) প্রকাশ করবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক জার্নাল ল্যানসেটে এ ফলাফল প্রকাশ করা হবে।

অক্সফোর্ডের ভ্যাকসিনটি বড় আকারে দ্বিতীয় ধাপে মানবদেহে পরীক্ষা শুরু হয়েছে। এই ধাপে করোনার বিরুদ্ধে ভ্যাকসিনটি সুরক্ষা দেবে কিনা তা নিশ্চিত হবেন গবেষকরা। তবে তারা এখনও প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ করেননি।

ল্যানসেটের একজন মুখপাত্র বলেন, ‘আশা করছি সোমবার চূড়ান্ত সম্পাদনা ও প্রস্তুতির মধ্যে থাকা প্রতিবেদনটি প্রকাশিত হবে।’

অক্সফোর্ডের ভ্যাকসিনটির উদ্ভাবকরা চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিলেন, মানবদেহে চালানো পরীক্ষার ফলাফল নিয়ে তারা আশাবাদী। আগে শূকরের দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। এতে দেখা যায়, এক ডোজের চেয়ে দুই ডোজে অ্যান্টিবডির কার্যকারিতা বেশি পাওয়া যাচ্ছে।

এ পর্যন্ত বিশ্বে তৈরি দুই শতাধিক ভ্যাকসিনের মধ্যে মাত্র ১৫টির ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এর মধ্যে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার পরীক্ষামূলক প্রকল্পটি চূড়ান্ত ধাপে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, ভ্যাকসিন তৈরিতে তারাই এগিয়ে রয়েছে।

‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে নিজের সবচেয়ে পছন্দের গোল নিয়ে যা বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
এমবাপ্পের শততম ম্যাচে ম্যাজিক: রোনালদোকে ছুঁয়ে মেসিকে তাড়া …
  • ২৩ জুন ২০২৬
বৈরী আবহাওয়ায় ম্যাচ স্থগিতের নিয়ম কী? জেনে নিন ‘থান্ডারস্টর…
  • ২৩ জুন ২০২৬
প্রতিকূল আবহাওয়ায় বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ
  • ২৩ জুন ২০২৬
‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬