দেশে করোনায় শনাক্ত দুই লাখ পার হলো

১৮ জুলাই ২০২০, ০২:২৮ PM

দেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার সংখ্যা দুই লাখ ছাড়াল। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ২ হাজার ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ হাজার ৫৮১ জন। আর দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ২ হাজার ৬৬ জনের।

আজ শনিবার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ের তথ্যমতে, ১০ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। আগের দিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪০৭ জন। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১০ লাখ ১৭ হাজার ৬৭৪টি নমুনা।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৯৮ জন।

গতকাল শুক্রবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ৩৪ জনের জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৫১ জন। দেশের ৮০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘সচেতন হোন, সতর্ক হোন, জনসমাগম এড়িয়ে চলুন। যাঁদের অসংক্রামক ব্যাধি আছে, তাঁরা বেশি সতর্ক থাকুন। সচল থাকুন, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ান।’

‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে নিজের সবচেয়ে পছন্দের গোল নিয়ে যা বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
এমবাপ্পের শততম ম্যাচে ম্যাজিক: রোনালদোকে ছুঁয়ে মেসিকে তাড়া …
  • ২৩ জুন ২০২৬
বৈরী আবহাওয়ায় ম্যাচ স্থগিতের নিয়ম কী? জেনে নিন ‘থান্ডারস্টর…
  • ২৩ জুন ২০২৬
প্রতিকূল আবহাওয়ায় বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ
  • ২৩ জুন ২০২৬
‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬