করোনাভাইরাসে মৃত্যু আড়াই হাজার ছাড়াল

১৭ জুলাই ২০২০, ০২:২১ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার(১৭ জুলাই) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২ হাজার ৫৪৭ জন। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জনের। 

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬২ জন। সব মিলে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৮ হাজার ৭২৫ জন।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘সুস্থ থাকতে সব ব্যবস্থা নিতে হবে। এবং নিয়ম মেনে চলতে হবে।’

‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে নিজের সবচেয়ে পছন্দের গোল নিয়ে যা বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
এমবাপ্পের শততম ম্যাচে ম্যাজিক: রোনালদোকে ছুঁয়ে মেসিকে তাড়া …
  • ২৩ জুন ২০২৬
বৈরী আবহাওয়ায় ম্যাচ স্থগিতের নিয়ম কী? জেনে নিন ‘থান্ডারস্টর…
  • ২৩ জুন ২০২৬
প্রতিকূল আবহাওয়ায় বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ
  • ২৩ জুন ২০২৬
‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬