করোনায় পরীক্ষা ও শনাক্ত কমেছে, মৃত্যু বেড়েছে

১৬ জুলাই ২০২০, ০২:২৮ PM

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৭৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২ হাজার ৪৯৬ জন। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জনের। নতুন করে মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও ৮ জন নারী।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৪০ জন। সব মিলে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৬৩ জন।

গতকাল বুধবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ৫৩৩ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৩ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

ব্রিফিংয়ের তথ্যমতে, ১২ হাজার ৮৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। আগের দিন ১৪ হাজার ২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ৯৩ হাজার ২৯১টি নমুনা। দেশে ৭৯টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘সুস্থ থাকতে সব ব্যবস্থা নিতে হবে। এবং নিয়ম মেনে চলতে হবে।’

‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে নিজের সবচেয়ে পছন্দের গোল নিয়ে যা বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
এমবাপ্পের শততম ম্যাচে ম্যাজিক: রোনালদোকে ছুঁয়ে মেসিকে তাড়া …
  • ২৩ জুন ২০২৬
বৈরী আবহাওয়ায় ম্যাচ স্থগিতের নিয়ম কী? জেনে নিন ‘থান্ডারস্টর…
  • ২৩ জুন ২০২৬
প্রতিকূল আবহাওয়ায় বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ
  • ২৩ জুন ২০২৬
‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬