ঈদে ৪ জেলা থেকে মানুষের যাতায়াত বন্ধ চায় স্বাস্থ্যসেবা বিভাগ

১৬ জুলাই ২০২০, ১২:০৩ PM

© ফাইল ফটো

ঈদের ছুটিতে করোনাভাইরাসের বিস্তার রোধে চার জেলা থেকে অন্য জেলায় যাতায়াত বন্ধ চায় সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ। এ জন্য স্বাস্থ্যসেবা বিভাগ অনুরোধ করে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। জেলাগুলো হল- ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম।

বুধবার (১৫ জুলাই) কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত চিঠিতে এই অনুরোধ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভায় প্রেক্ষিতে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ঈদুল আজহার ছুটিতে ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামের মানুষের অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এ অবস্থায় জেলাগুলো থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে চিঠিতে।

ফিলাডেলফিয়ায় বজ্রঝড়: ফ্রান্স-ইরাকের ম্যাচ বিপাকে
  • ২৩ জুন ২০২৬
ক্লোসাকে ছুঁলেন এমবাপ্পে
  • ২৩ জুন ২০২৬
রোমেরোর ইনজুরি কতটা গুরুতর?
  • ২৩ জুন ২০২৬
মেসির কাছে রেকর্ড হারিয়ে যা বললেন ক্লোসা
  • ২৩ জুন ২০২৬
বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা আলভারেজের
  • ২৩ জুন ২০২৬
‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬