বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা আলভারেজের

২৩ জুন ২০২৬, ০৬:১১ AM , আপডেট: ২৩ জুন ২০২৬, ০৬:১১ AM
জুলিয়ান আলভারেজ

জুলিয়ান আলভারেজ © সংগৃহীত

ফুটবল দলবদল বাজারে উথাল-পাথাল হাওয়া! বিশ্বকাপের মাঝেই বোমা ফাটালেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। আতলেতিকো মাদ্রিদ ছাড়ার প্রকাশ্য ঘোষণা দিয়ে এই আর্জেন্টাইন স্ট্রাইকার নিশ্চিত করেছেন, স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দেওয়াই এখন তার একমাত্র লক্ষ্য।

এক সাক্ষাৎকারে নিজের ইচ্ছার কথা সরাসরি জানিয়ে আলভারেজ বলেন, “আমি জানি এটা হয়তো বলার সেরা সময় না, কিন্তু আমি সত্য লুকাতে চাই না; আমি একজন সৎ মানুষ। আমার জন্য এই মুহূর্তে সবচেয়ে সেরা সিদ্ধান্ত হবে দলবদল করা। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।”

ক্যাম্প ন্যু-তে যোগ দেওয়ার এই গুঞ্জন অবশ্য গত কয়েক মাস ধরেই ফুটবল পাড়ায় ভাসছিল। কয়েক সপ্তাহ আগে বার্সেলোনার পক্ষ থেকে আতলেতিকো মাদ্রিদের কাছে ১০০ মিলিয়ন ইউরোর একটি অফিশিয়াল প্রস্তাব পাঠানো হয়েছিল, যা মাদ্রিদের ক্লাবটি সে সময় সরাসরি প্রত্যাখ্যান করে। তবে আলভারেজ নিজে এবার দলবদলের বিষয়ে মুখ খোলায় বার্সা সমর্থকদের মনে নতুন আশার আলো দেখা দিয়েছে।

খেলোয়াড় নিজের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার পর এই দলবদল এখন পুরোপুরি নির্ভর করছে দুই ক্লাবের সমঝোতার ওপর। কাতালান ক্লাবটির ঐতিহাসিক ব্লাউগ্রানা জার্সি গায়ে জড়াতে আলভারেজ যেভাবে মরিয়া, তাতে দলবদল বাজারের এই নাটকীয়তা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশে জনবল নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গাকৃবিতে দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন জাতীয় বিশ্বব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সার্ভিয়ারে সিনিয়র ট্রেনিং অফিসার নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
হুতিদের ওপর হামলা চালাতে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যেসব স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9