করোনামুক্ত হলেন মাশরাফি, এখনও পজিটিভ স্ত্রী সুমি

১৪ জুলাই ২০২০, ০৯:৪০ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস থেকে পুরোপুরি সুস্থ হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। তবে তার স্ত্রী সুমনা হক সুমি এখনও করোনা পজিটিভ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার কনোরাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’

তিনি আরো লেখেন, ‘শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি। বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন।’

মাশরাফি বলেন, ‘সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’

ফিলাডেলফিয়ায় বজ্রঝড়: ফ্রান্স-ইরাকের ম্যাচ বিপাকে
  • ২৩ জুন ২০২৬
ক্লোসাকে ছুঁলেন এমবাপ্পে
  • ২৩ জুন ২০২৬
রোমেরোর ইনজুরি কতটা গুরুতর?
  • ২৩ জুন ২০২৬
মেসির কাছে রেকর্ড হারিয়ে যা বললেন ক্লোসা
  • ২৩ জুন ২০২৬
বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা আলভারেজের
  • ২৩ জুন ২০২৬
‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬