ডা. সাবরিনার স্বামীর হুমকি পেয়েছিলেন নাসিমা সুলতানা

১৪ জুলাই ২০২০, ০৪:৫৭ PM
স্বামীর সঙ্গে ডা. সাবরিনা (ডানে)। বামে নাসিমা সুলতানা

স্বামীর সঙ্গে ডা. সাবরিনা (ডানে)। বামে নাসিমা সুলতানা © সংগৃহীত

নভেল করোনাভাইরাসের নমুনা সংগ্রহে জোবেদা খাতুন হেলথকেয়ারের (জেকেজি) অনিয়মের বিষয়টি জানতে পেরেছিল সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। এজন্য প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীকে সতর্ক করেছিলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

কিন্তু জেকেজির প্রধান নির্বাহী এতে সতর্ক না হয়ে উল্টো নাসিমা সুলতানাকে হুমকি দিয়েছিলেন। সোমবার (১৩ জুলাই) গণমাধ্যমকে দেয়া বক্তব্যে এ তথ্য জানিয়েছেন নাসিমা সুলতানা। 

তিনি জানান, টাকার বিনিময়ে জেকেজি নমুনা সংগ্রহ করছে, এই খবর পেয়ে তিনি মৌখিকভাবে আরিফুল হক চৌধুরীকে সতর্ক করেছিলেন। তিনি এও বলেছিলেন, জেকেজি অধিদপ্তর থেকে যে সহযোগিতা পাচ্ছে, সেগুলো বন্ধ করে দেওয়া হবে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি (আরিফ) সর্বোচ্চ অফিসের রেফারেন্স দিয়ে তাকে টেলিফোনে হুমকি দেন।

এদিকে, ডা. সাবরিনাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে হাজির করা হয়। এর আগে সোমবার (১৩ জুলাই) আদালতে হাজির করে তার ৪ দিনের রিমাণ্ড আবেদন করা হয়। আদালত সে সময় তিনদিনের রিমান্ড মঞ্জুর করে। একই সঙ্গে তার জামিন আবেদন খারিজ করে দেন আদালত।

ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬
জায়গা দিলে তার নামে শিক্ষাপ্রতিষ্ঠান করে দেব: শিক্ষামন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬