করোনা থেকে সেরে ওঠা ব্যক্তিরা প্রতিরোধ ক্ষমতা হারাচ্ছেন: গবেষণা

১৪ জুলাই ২০২০, ০২:৪৭ PM

© ফাইল ফটো

প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রান্ত থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা ক্রমশই বাড়ছে প্রতিদিন। করোনা মুক্তি লাভ করা মানুষদের শরীরে অ্যান্টিবডি (রোগপ্রতিরোধ ক্ষমতা) তৈরি হওয়ার কথা থাকলেও এবার নতুন তথ্য দিলেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা বলছেন, ভাইরাস করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগী কয়েক মাসের ব্যবধানে এই রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলছে। নতুন গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে, বছরের পর বছর ধরে মানুষ পুনরায় এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। অর্থাৎ, সাধারণ ঠান্ডা–জ্বরের মতোই এটা মানুষকে আক্রান্ত করতে পারে।

যুক্তরাজ্যের গণমাধ্যম গার্ডিয়ান–এর খবরে বলা হয়েছে, কিংস কলেজ লন্ডনের একদল গবেষক পর্যবেক্ষণ করে দেখেছেন, রোগীদের রোগপ্রতিরোধ ক্ষমতা তিন মাসের ব্যবধানে হঠাৎ করে নষ্ট হয়ে যাচ্ছে।

মানুষের শরীরে অ্যান্টিবডি কত দিন থাকছে মানুষের শরীরে—এই প্রশ্ন অনেকটা শুরু থেকেই। তবে যুক্তরাজ্যের গাইস অ্যান্ড সেন্ট থমাস এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের ৯০ জন রোগী ও স্বাস্থ্যকর্মীর ওপর এই গবেষণা চালানো হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, করোনার উপসর্গ দেখা দেওয়ার দুই সপ্তাহের ব্যবধানে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, যা বেশ শক্তিশালী এবং পরবর্তী সময়ে করোনার সঙ্গে লড়াইয়ে সক্ষম। তবে ৬০ শতাংশ মানুষের ক্ষেত্রে এমনটা ঘটছে। কিন্তু হতাশার বিষয় হলো, তিন মাস পরে এই সংখ্যা ১৭ শতাংশে নেমে আসছে। অর্থাৎ, এই ৬০ শতাংশ মানুষের মধ্যে শুধু ১৭ শতাংশের শরীরে তিন মাস পরে অ্যান্টিবডি থাকছে, যা করোনার সঙ্গে লড়াইয়ে সক্ষম। এই সময়ের মধ্যে অ্যান্টিবডি ২৩ ভাগের ১ ভাগে নেমে আসছে। আবার অনেকের ক্ষেত্রে শরীরে অ্যান্টিবডি আছে কি না, এটা জানাই যাচ্ছে না।

কিংস কলেজ লন্ডনের এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন কেটি ডুরেস। তিনি বলেন, করোনাভাইরাসের মোকাবিলার জন্য রোগীর শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। কিন্তু খুব অল্প সময়ের ব্যবধানে এই অ্যান্টিবডি আবার নষ্ট হচ্ছে। এটা অবশ্য নির্ভর করছে মানুষের শরীরে সংক্রমণের মাত্রা কতটুকু তার ওপর। এই মাত্রার ওপর নির্ভর করছে অ্যান্টিবডি কত দিন থাকবে।

গবেষণা থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, মৌসুমি অসুখের মতো এই করোনাও মানুষ একাধিকবার আক্রান্ত করতে পারে। ধারণা করা হচ্ছে, টিকা মানুষকে খুব বেশি দিনের জন্য সুরক্ষা দিতে পারবে না।

 

‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে নিজের সবচেয়ে পছন্দের গোল নিয়ে যা বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
এমবাপ্পের শততম ম্যাচে ম্যাজিক: রোনালদোকে ছুঁয়ে মেসিকে তাড়া …
  • ২৩ জুন ২০২৬
বৈরী আবহাওয়ায় ম্যাচ স্থগিতের নিয়ম কী? জেনে নিন ‘থান্ডারস্টর…
  • ২৩ জুন ২০২৬
প্রতিকূল আবহাওয়ায় বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ
  • ২৩ জুন ২০২৬
‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬