দেশে করোনায় সুস্থ রোগী এক লাখ ছাড়াল

১৪ জুলাই ২০২০, ০২:৪০ PM

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ২২৭ জন। অপরদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৩ জন।

দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ হাজার ৪২৪ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯০ হাজার ৫৭ জনের।

আজকের ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ১০ জন নারী। সোমবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ৯৯ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৯ জন।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজারের বেশি। গতকাল ১১ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০০টি নমুনা। দেশে ৭৯টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। গত ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে অনলাইন ব্রিফিংয়ে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। আগের দিন তিনি বলেন, নমুনা ও পরীক্ষার সংখ্যা আগের চেয়ে কমেছে। দ্বিতীয়বার পরীক্ষা করার দরকার হচ্ছে না। ফি নির্ধারণ করায় এটা কমতে পারে। মানুষও আগের চেয়ে আগ্রহ কম দেখাচ্ছে। বেলা একটার পর বুথে লাইন থাকছে না। আগ্রহ একেবারেই কমে গেছে। এসব কারণেই পরীক্ষা কমে গেছে। সবাইকে পরীক্ষা করাতে অনুরোধ করেন তিনি।

‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে নিজের সবচেয়ে পছন্দের গোল নিয়ে যা বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
এমবাপ্পের শততম ম্যাচে ম্যাজিক: রোনালদোকে ছুঁয়ে মেসিকে তাড়া …
  • ২৩ জুন ২০২৬
বৈরী আবহাওয়ায় ম্যাচ স্থগিতের নিয়ম কী? জেনে নিন ‘থান্ডারস্টর…
  • ২৩ জুন ২০২৬
প্রতিকূল আবহাওয়ায় বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ
  • ২৩ জুন ২০২৬
‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬