করোনায় মারা গেলেন প্রাণিসম্পদ অধিদফতরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা

১৪ জুলাই ২০২০, ০১:৫২ PM

© সংগৃহীত

প্রাণিসম্পদ অধিদফতরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ডা. এমদাদুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার (১৪ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রেরিতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিসিএস লাইভস্টক ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা এমদাদুল অধিদফতরের পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালক ছিলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমদাদুল হক করোনা আক্রান্ত হয়ে গত মঙ্গলবার ভোরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদও।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং সচিব মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মন্ত্রী বলেন, এমদাদুল হক সৎ, বিনয়ী ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। করোনা সংকটেও দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন তিনি। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে নিজের সবচেয়ে পছন্দের গোল নিয়ে যা বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
এমবাপ্পের শততম ম্যাচে ম্যাজিক: রোনালদোকে ছুঁয়ে মেসিকে তাড়া …
  • ২৩ জুন ২০২৬
বৈরী আবহাওয়ায় ম্যাচ স্থগিতের নিয়ম কী? জেনে নিন ‘থান্ডারস্টর…
  • ২৩ জুন ২০২৬
প্রতিকূল আবহাওয়ায় বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ
  • ২৩ জুন ২০২৬
‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬