দেশে নতুন করোনা শনাক্ত ৩০৯৯, মৃত্যু ৩৯

১৩ জুলাই ২০২০, ০২:২৮ PM

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৪২৩টি। এতে ৩ হাজার ৯৯ জন করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ সোমবার এমন তথ্য জানানো হয়। এর মধ্যে ৩০ জন পুরুষ ও ৯ জন নারী। সব মিলিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৩৯১ জন। আর সব মিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনের।

গতকাল রোববার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৬৬৬ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪৭ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, ১২ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন ১১ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ৫২ হাজার ৯৪৭টি নমুনা।

দেশে ৭৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, নিজেকে সুরক্ষিত রাখুন, করোনা থেকে প্রতিরোধ গড়ে তুলুন।

‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে নিজের সবচেয়ে পছন্দের গোল নিয়ে যা বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
এমবাপ্পের শততম ম্যাচে ম্যাজিক: রোনালদোকে ছুঁয়ে মেসিকে তাড়া …
  • ২৩ জুন ২০২৬
বৈরী আবহাওয়ায় ম্যাচ স্থগিতের নিয়ম কী? জেনে নিন ‘থান্ডারস্টর…
  • ২৩ জুন ২০২৬
প্রতিকূল আবহাওয়ায় বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ
  • ২৩ জুন ২০২৬
‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬