সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি করোনায় আক্রান্ত

১৩ জুলাই ২০২০, ১২:২৩ PM

© সংগৃহীত

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য (এমপি) মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। জেলার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা পজিটিভ নিশ্চিত হয়ে আজ সোমবার (১৩ জুলাই) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন মীর মোস্তাক আহমেদ।

এর আগে তার করোনা উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো ফলে করোনা পজিটিভ আসে।

ফিলাডেলফিয়ায় বজ্রঝড়: ফ্রান্স-ইরাকের ম্যাচ বিপাকে
  • ২৩ জুন ২০২৬
ক্লোসাকে ছুঁলেন এমবাপ্পে
  • ২৩ জুন ২০২৬
রোমেরোর ইনজুরি কতটা গুরুতর?
  • ২৩ জুন ২০২৬
মেসির কাছে রেকর্ড হারিয়ে যা বললেন ক্লোসা
  • ২৩ জুন ২০২৬
বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা আলভারেজের
  • ২৩ জুন ২০২৬
‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬