সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত সংসদ বিষয়ক সচিব

১২ জুলাই ২০২০, ১২:২৩ PM

© সংগৃহীত

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস। গত ৫ জুলাই রাতে জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৭ জুলাই সেখানে তাদের নমুনা পরীক্ষা করা হলে ‘পজিটিভ’ আসে বলে আজ রোববার আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নরেন দাস হাসপাতালের আইসিইউতে ও তার স্ত্রী কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

রোগ থেকে দ্রুত আরোগ্যলাভের জন্য মন্ত্রী সকলের দোয়া কামনা করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গত বছরের ৩ নভেম্বর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান নরেন দাস। এর আগে বিভাগের অতিরিক্ত সচিবের (ড্রাফটিং) দায়িত্বে ছিলেন তিনি।

‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে নিজের সবচেয়ে পছন্দের গোল নিয়ে যা বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
এমবাপ্পের শততম ম্যাচে ম্যাজিক: রোনালদোকে ছুঁয়ে মেসিকে তাড়া …
  • ২৩ জুন ২০২৬
বৈরী আবহাওয়ায় ম্যাচ স্থগিতের নিয়ম কী? জেনে নিন ‘থান্ডারস্টর…
  • ২৩ জুন ২০২৬
প্রতিকূল আবহাওয়ায় বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ
  • ২৩ জুন ২০২৬
‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬