কিট নিয়ে কথা বলতে গণস্বাস্থ্য কেন্দ্রকে ডেকেছে ওষুধ প্রশাসন

০৫ জুলাই ২০২০, ০৮:৩৭ AM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কিট নিয়ে আলোচনার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রকে ডেকেছে ওষুধ প্রশাসন অধিদফতর (ডিজিডি)। আজ রোববার (৫ জুলাই) বিষয়টি নিয়ে আলোচনা হবে। এ তথ্য  নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল (উপাধ্যক্ষ) ডা. মুহিব উল্লাহ খোন্দকার।

গণস্বাস্থের কোভিড-১৯ র‌্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ বলেন, ‘আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, তারা শিডিউল দিয়েছে। অ্যান্টিবডি কিট ফল প্রকাশ পরবর্তী মিটিংয়ের জন্য তারা আমাদের ডেকেছে।’

এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বরাত দিয়ে তিনি বলেন, ড্রাগ অধিদফতরের মহাপরিচালক রোববার গণস্বাস্থ্য কেন্দ্র’র আপডেটেড অ্যান্টিবডি কিটের তথ্য-উপাত্ত জানতে কর্মকর্তাদের ডেকেছেন।

তিনি বলেন, ওষুধ প্রশাসন অধিদফতর যদি কিটের অনুমতি দেয় তবে জনগণের জন্য ১৫ দিনের মধ্যে পাঁচ হাজার অ্যান্টিবডি কিট তৈরি করব। জিকে গবেষকরা এরই মধ্যে ডিজিডির নির্দেশিকা বজায় রাখার জন্য অ্যান্টিবডি কিট আপডেট করেছে এবং বৈজ্ঞানিক নথি উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমি (ডা. জাফরুল্লাহ) আশা করি, ডিজিডিএ আমাদের কিটে পুরোপুরি সন্তুষ্ট হবে এবং অনুমতি দেবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান বিজ্ঞানী বিজন কুমার শিলের সাথে কথা বলে জানা যায়, তারা কিটের সংবেদনশীলতা বৃদ্ধি করেছে। এখন এটি অ্যান্টিবডিটিকে দক্ষতার সাথে শনাক্ত করতে পারে। বিজন শীল আরও বলেছিলেন, ডিজিডিএ ৯০ শতাংশ সংবেদনশীলতা এবং ৯৫ শতাংশের সুনির্দিষ্টতা নির্ধারণ করেছে।

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬
গাজীপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ …
  • ২৩ জুন ২০২৬
ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
  • ২৩ জুন ২০২৬
মধ্যরাতে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত বিএ…
  • ২৩ জুন ২০২৬