ডোনাল্ড ট্রাম্পের ছেলের বান্ধবীর করোনা পজিটিভ

০৫ জুলাই ২০২০, ১২:১৮ AM

© ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বান্ধবী ও ফক্স নিউজের সাবেক টেলিভিশন ব্যক্তিত্ব কিমবার্লি গুইলফোয়েল নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্টের পুননির্বাচনী শিবিরের একজন তহবিল সংগ্রাহক। মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সার্কেলের মধ্যে সর্বশেষ এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন গুইলফোয়েল।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, গুইলফোয়েল সাউথ ডাকোটায় ভাষণ দিতে যাওয়ার সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যান কিন্তু করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসার পর তাতে অংশ নেওয়া থেকে বিরত থাকেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্পের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

এদিকে এবিসি নিউজের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বান্ধবী গুইলফোয়েল উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬
গাজীপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ …
  • ২৩ জুন ২০২৬
ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
  • ২৩ জুন ২০২৬
মধ্যরাতে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত বিএ…
  • ২৩ জুন ২০২৬