এক দিনে আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ৩৭৭৫

০১ জুলাই ২০২০, ০২:২৬ PM

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৭৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সংক্রিমত হয়ে এক দিনে ৪১ জনের মৃত্যু হয়েছে। সব মিলে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৮৮৮ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ বুধবার এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৮৪ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৬২ হাজার ১০২ জন।

গতকাল মঙ্গলবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ৬৮২ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৬৪ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

আজকের ব্রিফিংয়ের তথ্যমতে, ১৭ হাজার ৮৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। আগের দিন ১৮ হাজার ৪২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫টি নমুনা। দেশে ৬৯টি ল্যাবের (পরীক্ষাগার) করোনা পরীক্ষার ফল পাওয়া গেছে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। আগের দিন অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, অন্তঃসত্ত্বা মায়েদের জন্য সব সেবা চালু আছে। স্বাস্থ্যবিধি মেনে নিকটস্থ হাসপাতাল থেকে তাঁরা সেবা নিতে পারবেন।

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬
গাজীপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ …
  • ২৩ জুন ২০২৬
ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
  • ২৩ জুন ২০২৬
মধ্যরাতে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত বিএ…
  • ২৩ জুন ২০২৬