ফের জ্বরে আক্রান্ত ডা. জাফরুল্লাহ, বাড়ছে নিউমোনিয়া

০১ জুলাই ২০২০, ১২:০৫ PM

© ফাইল ফটো

ফের জ্বরে আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার গলা-ব্যথা ও নিউমোনিয়াও বেড়েছে। করোনা থেকে সুস্থ হওয়ার পর খাওয়া-দাওয়া করতে পারলেও এখন তাও কমিয়ে দিয়েছেন। তার সংক্রমণের পরিস্থিতি বোঝার জন্য সিটি স্ক্যান করা হবে বলে জানা গেছে।

বুধবার (১ জুলাই) এসব তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ। তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর নিউমোনিয়া রয়েছে। সাথে যোগ হয়েছে জ্বর, এখন কম খাচ্ছেন। তার আগে যে সমস্যাগুলো ছিলো, সেগুলো ভালো হয়নি। যতটুকু কমেছিল, এখন তা বাড়তির দিকে যাচ্ছে।’

মো. ফরহাদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তার সিটিস্ক্যান করার কথা রয়েছে। তার যে ইনফেকশন, সেটা এক্সরেতে ভালোভাবে আসছে না। সেজন্য সিটি স্ক্যান করানো হচ্ছে বলে তিনি জানান।

করোনায় আক্রান্ত হওয়ার পর ডা. জাফরুল্লাহ গণস্বাস্থ্য  নগর হাসপাতালে চিকিৎসা নেন। একপর্যায়ে করোনা থেকে মুক্তির পেলেও গলা ব্যথা, নিউমোনিয়া পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। গত সোমবার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ তাকে দেখতে যান। তিনি তার অবস্থা সম্পর্কে নিয়মিত জানাতে বলেছেন।

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬
গাজীপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ …
  • ২৩ জুন ২০২৬
ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
  • ২৩ জুন ২০২৬
মধ্যরাতে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত বিএ…
  • ২৩ জুন ২০২৬