শনাক্তের নতুন রেকর্ড ৪০১৪, মৃত্যু আরও ৪৫

২৯ জুন ২০২০, ০২:৩৫ PM

এক দিনে দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হওয়ার নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এটি এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৪৫ জন। 

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ সোমবার এ তথ্য জানানো হয়। সব মিলে মারা গেছেন ১ হাজার ৭৮৩ জন। সব মিলে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৪১ হাজার ৮০১ জনের।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৭৮০ জন। মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩৬ জন পুরুষ ৯ জন নারী।

গতকাল রোববার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ৮০৯ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪৩ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

আজকের ব্রিফিংয়ের তথ্যমতে, ১৭ হাজার ৮৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন ১৮ হাজার ৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৩৪টি নমুনা। দেশে ৬৮টির মধ্যে ৬৫টি ল্যাবের (পরীক্ষাগার) করোনা পরীক্ষার ফল পাওয়া গেছে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অনলাইন ব্রিফিংয়ে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, মায়েদের দুধ পানে শিশুদের করোনা সংক্রমিত হওয়ার কোন খবর এখনো পাওয়া যায়নি। সুতরাং মায়ের দুধ শিশুদের জন্য নিরাপদ। তবে শিশুকে দুধ খাওয়ানোর সময় মা অবশ্যই মাস্ক পড়ে থাকবেন।

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬
গাজীপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ …
  • ২৩ জুন ২০২৬
ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
  • ২৩ জুন ২০২৬
মধ্যরাতে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত বিএ…
  • ২৩ জুন ২০২৬