করোনা পরীক্ষা করাতে লাগবে ২০০ টাকা, পরিপত্র জারি

২৯ জুন ২০২০, ০২:১৭ PM

© ফাইল ফটো

কয়েকমাস ধরে করোনাভাইরাসের পরীক্ষা সরকারিভাবে বিনামূল্যে করা হলেও আজ থেকে ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। ফলে এখন থেকে ফি দিয়ে করোনা পরীক্ষা করাতে হবে। কোভিড-১৯ পরীক্ষার ফি সর্বনিম্ন ২০০ টাকা নির্ধারণ করে পরিপত্র জারি করেছে সরকার।

আজ সোমবার (২৯ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পরিপত্রটি জারি করা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. নার্গিস বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। এ নির্দেশনা শিগগিরই কার্যকর করা হবে বলে এতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বুথ ও হাসপাতালে ভর্তি রোগীদের শরীর থেকে গৃহীত নমুনা পরীক্ষার জন্য ২০০ টাকা লাগবে। এছাড়া বাড়ি থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করাতে লাগবে ৫০০ টাকা।

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬
গাজীপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ …
  • ২৩ জুন ২০২৬
ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
  • ২৩ জুন ২০২৬
মধ্যরাতে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত বিএ…
  • ২৩ জুন ২০২৬