সাবেক সংসদ সদস্য এহিয়া খান মারা গেছেন

২৯ জুন ২০২০, ১২:৪৮ PM

© সংগৃহীত

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের বিএনপি থেকে নির্বাচিত দু’বারের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিশ (সরোয়ার) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

আজ সোমবার (২৯ জুন) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর মেডিনোভা হাসপাতালে কামরুদ্দিন এহিয়া খান হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কামরুদ্দিন এহিয়া স্ত্রী ও দুই ছেলে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার ছেলেরা সবাই কানাডা থাকেন। এহিয়া খান মজলিশের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

কামরুদ্দিন এহিয়া খান মজলিশ ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। তিনি মিল্কভিটার সাবেক চেয়ারম্যান এবং অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শাহজাদপুর পৌর এলাকার দরগাপাড়া মহল্লার মওলানা ছাইফুদ্দিন এহিয়া খান মজলিশের মেঝো ছেলে।

তার ভাই জিয়াউদ্দিন এহিয়া খান মজলিশ জানান, মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের দরগাহপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আজ সোমবার আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

আজ ঢাকায় সমাবেশ করবে ১১ দলীয় জোট
  • ২৩ জুন ২০২৬
ফটিকছড়ি সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
  • ২৩ জুন ২০২৬
তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা
  • ২৩ জুন ২০২৬
পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত
  • ২৩ জুন ২০২৬
পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬
দাম বেড়ে আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৩ জুন ২০২৬