পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

২৩ জুন ২০২৬, ০৯:৫১ AM
মো. সোহেল (২২) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন

মো. সোহেল (২২) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন © সংগৃহীত

ট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মো. সোহেল (২২) নামে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দীপু মনি কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত সোহেল উপজেলার চাতরী ইউনিয়নের রূদুরা গ্রামের শাহ আলমের ছেলে। অভিযুক্ত মো. গিয়াস উদ্দিন (২৫) একই এলাকার আব্দুস সোবহানের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাকার লেনদেন নিয়ে সোহেল ও গিয়াস উদ্দিনের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে দীপু মনি কমপ্লেক্সের সামনে এ নিয়ে দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গিয়াস উদ্দিন তার কাছে থাকা ছুরি দিয়ে সোহেলকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সোহেলকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত সোহেলের বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, দুপুর ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে ছুরিকাঘাতের গভীর ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০গজ দূরে রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়েছে। আহত যুবকের মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের মধ্যে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল। তবে টাকার পরিমাণ কত, তা জানা যায়নি। অভিযুক্ত গিয়াস উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটকে পুলিশের অভিযান চলছে। তবে এ ঘটনায় বিকেল পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।

কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬
ডায়েরি থেকে ছেঁড়া তিনটি পাতায় যা লিখলেন মেসি
  • ৩১ আগস্ট ২০২৬
সোনালী ব্যাংকে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৯ সেপ্টেম…
  • ৩১ আগস্ট ২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘সায়েন্স ফেস্ট’ ৪ অক্টোবর, সুযোগ পা…
  • ৩১ আগস্ট ২০২৬