জুমার নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে হত্যার মূলহোতা র‍্যাবের হাতে গ্রেপ্তার

০৮ নভেম্বর ২০২৫, ০৯:০৩ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৫, ০৯:০৪ PM
গ্রেপ্তার রাসেল মিয়া

গ্রেপ্তার রাসেল মিয়া © সংগৃহীত

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালে মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার মূলহোতা রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। শনিবার (৮ নভেম্বর) ভোররাতে র‍্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের সময় বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে ইমরুল মিয়া (৪০) নামাজে অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের আতিক মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) হঠাৎ ধারালো ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। এতে ইমরুল গুরুতর আহত হয়ে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন।

নামাজে উপস্থিত মুসল্লিরা তাৎক্ষণিকভাবে আহত ইমরুলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‎এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, নামাজের সময় মসজিদের ভেতরে এমন নৃশংস ঘটনা তারা আগে কখনও দেখেননি।
‎
‎র‍্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, ঘটনার পরপরই র‍্যাব অভিযান শুরু করে। রাতের মধ্যেই হত্যাকাণ্ডের মূলহোতা রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
‎
‎উল্লেখ্য, এ হত্যাকাণ্ডের ঘটনায় বনগাঁও গ্রামে এখনো শোকের ছায়া বিরাজ করছে এবং স্থানীয় মুসল্লিরা ঘটনার বিচার দাবি করেছেন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬