হবিগঞ্জে সিলিকা বালু উত্তোলনে ৭ জনকে কারাদণ্ড, সাড়ে ৫ লাখ টাকা জরিমানা 

২২ অক্টোবর ২০২৫, ০৮:৩১ PM
অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে সাতজনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছেন

অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে সাতজনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছেন © টিডিসি

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজী ও হলহলিয়া এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে সাতজনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
‎
‎বুধবার (২২ অক্টোবর) সকালে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
‎
‎‎অভিযানে দুজনকে এক বছর করে এবং আরও দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সাতজনের কাছ থেকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানের সময় স্থানীয় নদী ও খাল থেকে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু উদ্ধার করা হয়।
‎
‎দণ্ডপ্রাপ্ত ও জরিমানা প্রাপ্তদের হলেন ‎হলহলিয়া গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে মো. ফারুক মিয়া (৫৫), ‎কাঠালবাড়ি গ্রামের সিরাজ মিয়া তালুকদারের ছেলে তাউজ মিয়া (৪১), ‎খয়ের মিয়া তালুকদার(৩১), ‎দেউন্দি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আলী হায়দর (৫৮), ‎মো. আইয়ুব আলীর ছেলে মো. জসিম উদ্দিন, ‎মাঝিশাইল গ্রামের আব্দুল গনির ছেলে মো. আবু সায়েম ও ‎‎হলদিউড়া গ্রামের মৃত ডেঙ্গু খানের ছেলে মো. আব্দুর রউফ খান।
‎
‎উপজেলা প্রশাসন ও স্থানীয়রা এই রায়কে পরিবেশ রক্ষা এবং অবৈধ খনি কর্মকাণ্ড বন্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে মূল্যায়ন করছেন। উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
‎‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন ও সহিংসতার ঘটনায় ১৮ জন আটক
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির অনুরোধ রাখছে না চট্টগ্রাম বিশ্বব…
  • ১১ নভেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কায় ঢাবি ক্যাম্পাস ছাড়লেন দুই বিদেশি শিক্ষার্থী
  • ১১ নভেম্বর ২০২৬
অধিনায়কত্ব পাচ্ছেন হামজা, একাদশে ৩ পরিবর্তন
  • ১১ নভেম্বর ২০২৬
মীর নাসিরের পা ধরে শিক্ষক, ছেলে মীর হেলালের পা ধরে ভিসি
  • ১১ নভেম্বর ২০২৬
দেশের সব মহিলা কলেজের তথ্য চাইল মাউশি 
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950