মসজিদে নামাজ চলাকালীন ছুরিকাঘাতে এক মুসল্লি নিহত

০৮ নভেম্বর ২০২৫, ০২:০২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালীন সময়ে এক মুসল্লি ছুরিকাঘাতে ‎ইমরুল মিয়া নামে একজন নিহত।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমরুল মিয়া (৪০) বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে।

‎স্থানীয়রা জানায়, তিনি বাড়ি থেকে মসজিদে নামাজে অংশ নিতে আসেন। হঠাৎ একই গ্রামের আতিক মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) ধারালো অস্ত্র নিয়ে ইমরুল মিয়ার ওপর নৃশংসভাবে হামলা চালান। গুরুতর আহত অবস্থায় ইমরুলকে উপস্থিত মুসল্লিরা উদ্ধার করে সিলেটের এম.এ.জি. মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, ‘প্রাথমিক ধারণা করা হচ্ছে, এলাকার পূর্বের জাবেদ হত্যাকাণ্ডের জের ধরে এই হামলা ঘটানো হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর রয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৫ বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের প্রতীকের তালিকায় চিংড়ি-কলার ছড়ি-পাগড়ি-সোফা,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রামেক হাসপাতালে এসআরবির অভিযান, আটক ৭ দালালের বিভিন্ন মেয়াদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬