বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ৩০

০৪ নভেম্বর ২০২৫, ১১:৩১ PM
মুখোমুখি সংঘর্ষের পর

মুখোমুখি সংঘর্ষের পর © সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রয়েল কোচ পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনার কারণে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক হয়।

‎হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোমেন উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনা আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

‎প্রসঙ্গত, শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকা দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। প্রায়ই ওই স্থানে যানবাহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
  • ১০ জুন ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
  • ১০ জুন ২০২৬
পুকুরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ
  • ১০ জুন ২০২৬
আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি সাজিয়ে নজর কাড়লেন তিন ভাই
  • ০৯ জুন ২০২৬
ড্রাইভারকে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উপজেলা ছাত্রদল…
  • ০৯ জুন ২০২৬
৪ দিন ধরে নিখোঁজ বাবা, সন্ধান চাইলেন জবি শিক্ষার্থী
  • ০৯ জুন ২০২৬