ফটিকছড়ি সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

আটক পুটন মল্ল (১৯)

আটক পুটন মল্ল (১৯) © সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর সীমান্ত এলাকা থেকে পুটন মোল্ল (১৯) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার উত্তর আঁধারমানিক এলাকা থেকে স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করা হয়।

 রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ আঁধারমানিক বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পুটন মোল্লকে আটক করা হয়। আটক পুটন মোল্ল ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাদল মোল্লের ছেলে।

আটক পুটন মল্ল (১৯) ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাদল মল্লের ছেলে।

আটককৃত ভারতীয় নাগরিকের বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, রামগড়-৪৩ বিজিবি এক ভারতীয় নাগরিককে বিকেলে থানায় হস্তান্তর করে। আসামীকে মঙ্গলবার সকালে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

ট্যাগ: আটক
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছে খুবির ১২ শিক্ষার্থী, তালিকায়…
  • ০৭ অক্টোবর ২০২৬
অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনির্দিষ্টকালের ছুটিতে বিদ্যালয়ের প…
  • ০৭ অক্টোবর ২০২৬
রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬