কক্সবাজার সদর হাসপাতালে ১৭ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২২ জুন ২০২৬, ০৭:৩৫ AM , আপডেট: ২২ জুন ২০২৬, ০৭:৩৮ AM
দম্পতিকে আটক করেছে পুলিশ

দম্পতিকে আটক করেছে পুলিশ © সংগৃহীত

কক্সবাজার জেলা সদর হাসপাতালের সামনে সাধারণ মানুষের ভিড়ের সুযোগ নিয়ে ইয়াবা পাচারের সময় ১৭ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। অভিযানে ১৭ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

রবিবার (২১ জুন) রাত ৮ টার দিকে হাসপাতালসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ টিম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগে থেকেই সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। এ সময় হাসপাতালের সামনে দীর্ঘক্ষণ ধরে ঘোরাফেরা করা এক দম্পতির আচরণ সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে তাদের কাছে থাকা মালামাল থেকে ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা জাগির হোসেন (৩০) এবং তার স্ত্রী আয়েশা (২৭)।

পুলিশ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, টেকনাফ সীমান্ত এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবার চালানটি কক্সবাজার শহরে নিয়ে আসা হয়েছিল। আটক দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে মাদক সরবরাহ চক্রের অন্যান্য সদস্য এবং চালানের উৎস সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি ইয়াবা পাচারের সঙ্গে জড়িত বৃহত্তর নেটওয়ার্ক শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়…
  • ০৭ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি সফটওয়্যারে নেই সমস্যা, ফল প্রকাশে বাধা যেখানে
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন নতুন ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ে ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত স্কালোনির
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী, ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের সুপারিশ
  • ০৭ অক্টোবর ২০২৬