নিয়োগ পরীক্ষায় নকলের সময় আটক, ১ মাসের জেল ও ২০০ টাকা জরিমানা

২০ জুন ২০২৬, ১০:৫৭ PM
আটক দু'জনকে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা

আটক দু'জনকে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা © টিডিসি সম্পাদিত

চাঁদপুর সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত জেলা প্রশাসক কার্যালয়ের জনবল নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকলের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে দু'জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

শনিবার (২০ জুন) চাঁদপুর সরকারি কলেজে জেলা প্রশাসকের কার্যালয়ের শূন্য পদে জনবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল করার সময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা আটক করেন।

আটক পরীক্ষার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে কলেজ গেটসংলগ্ন মা কম্পিউটার নামের একটি দোকানে অভিযান চালানো হয়। সেখানে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় নকল করতে সহযোগিতার অভিযোগে আরও দুইজনকে আটক করা হয়।

যাচাই-বাছাই শেষে ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় আটক পরীক্ষার্থী মো. হাবিবুর রহমান (৩২) এবং সহযোগিতাকারী মো. রিয়াদুল ইসলাম (২৮)-কে ২০০ টাকা করে নগদ জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর এক আটক ব্যক্তিকে প্রাথমিক তদন্ত শেষে ছেড়ে দেওয়া হয়।

আটক পরীক্ষার্থী মো. হাবিবুর রহমানের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকায়। অপরদিকে সাজাপ্রাপ্ত মো. রিয়াদুল ইসলামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার মহেশপুর এলাকায়।

জানা যায়, এ নিয়োগ পরীক্ষায় মোট ৯৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি ও তৎপরতার মধ্যেই এ অভিযান পরিচালিত হয়।

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
  • ০৭ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়…
  • ০৭ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি সফটওয়্যারে নেই সমস্যা, ফল প্রকাশে বাধা যেখানে
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন নতুন ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ে ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত স্কালোনির
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী, ত…
  • ০৭ অক্টোবর ২০২৬