সামরিক অনুমোদন পেলো চীনের তৈরি ভ্যাকসিন

২৯ জুন ২০২০, ১১:৫১ AM

© ফাইল ফটো

বিশ্বে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে একযোগে কাজ করছে চিকিৎসক ও গবেষকরা। করোনা ভ্যাকসিন তৈরির জন্য কাজ করে যাচ্ছে হাজার হাজার ঔষধ উৎপাদন প্রতিষ্ঠান ও গবেষকরা। এমন পরিস্থিতিতে এবার আশার খবর দিয়েছে চীন। উদ্ভাবনী চাইনিজ বায়োফর্মাসিউটিক্যাল সংস্থা ক্যানসাইনো বায়োলজিক সোমবার জানিয়েছে যে, সামরিক দলের সাথে গবেষণার পর করোনার ভ্যাকসিন (অ্যাড 5-এনসিওভি) এক বছরের মেয়াদ সহ বিশেষ সামরিক ড্রাগ অনুমোদন পেয়েছে।

যদিও অ্যাড 5-এনসিওভি বর্তমানে সামরিক ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের অধীনে স্বাস্থ্য ব্যুরোর অনুমোদন ব্যতীত ব্যবহৃত হবে না। ক্যানসাইনো এবং মিলিটারি মেডিক্যাল সায়েন্স একাডেমির অধীনে বায়োটেকনোলজি ইন্সটিটিউট যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে।

ভ্যাকসিনটির ক্লিনিকাল ট্রায়ালের ফলাফলে দেখা যায়, ভ্যাকসিনের মাধ্যম উচ্চ স্তরের হিউমারাল এবং সেলুলার ইমিউন প্রতিক্রিয়া দেখায়। অ্যাড 5-এনসিওভি করোনা রোগ প্রতিরোধ করতে পারে।

গত মার্চে এটি মানবদেহে প্রয়োগের অনুমতি দেওয়া হয়। প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণকারীদের বয়স ছিল ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। অই সময় এই বয়সের ৩৬ ব্যক্তির দেহে নিম্ন, মধ্যম এবং উচ্চ মাত্রায় ভ্যাকসিনের ডোজ প্রয়োগ করা হয়েছে।

আজ ঢাকায় সমাবেশ করবে ১১ দলীয় জোট
  • ২৩ জুন ২০২৬
ফটিকছড়ি সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
  • ২৩ জুন ২০২৬
তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা
  • ২৩ জুন ২০২৬
পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত
  • ২৩ জুন ২০২৬
পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬
দাম বেড়ে আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৩ জুন ২০২৬