মারা যাওয়ার ১০ দিন পর করোনা রিপোর্টে পজিটিভ

২৯ জুন ২০২০, ০৯:২৭ AM

© প্রতীকী ছবি

মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার ১০ দিন পর এক ব্যবসায়ীর নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেলেন ১১ জন।

জেলার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকরাম হোসেন গতকাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এদিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যবসায়ীর নাম আলমগীর ব্যাপারী (৫০)। তিনি কাঠ ব্যবসায়ী ছিলেন। তিনি সদর উপজেলার রাস্তি এলাকার মৃত আবু ব্যাপারীর ছেলে।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, ১৮ জুন রাত আটটার দিকে আলমগীর ব্যাপারী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান। মারা যাওয়ার চার দিন আগে থেকে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন বিকেলে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন এবং করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা দেন।

এ ব্যাপারে মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকরাম হোসেন বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার আগেই ওই ব্যবসায়ী নমুনা দিয়েছিলেন। ঢাকার পরীক্ষাগারে কিছু জটিলতা থাকায় প্রতিবেদন আসতে সময় লেগেছে। ওই পরিবারে তাঁর সংস্পর্শে আসা ৯ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। উপসর্গ দেখা গেলেই তাঁদের নমুনা সংগ্রহ করা হবে।

তিনি জানান, উপজেলায় মোট ২৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন…
  • ২৮ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া পাচারকালে ৬৯ রোহিঙ্গা উদ্ধার, আটক ৩ পাচারকারী
  • ২৮ এপ্রিল ২০২৬
হঠাৎ বন্ধ বেনাপোল-পেট্রাপোল, বিপাকে শতাধিক যাত্রী
  • ২৮ এপ্রিল ২০২৬
কারাগারে থাকা শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহ…
  • ২৮ এপ্রিল ২০২৬
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা কমানো বা বাতিল হয়নি
  • ২৮ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিকে ‘চ্যাংদোলা করে ক্যাম্পাস ছাড়া’…
  • ২৮ এপ্রিল ২০২৬