ভ্রমনে গিয়ে করোনা হলে ‘ক্ষতিপূরণ’

২৯ জুন ২০২০, ০৯:১৩ AM

করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশ যখন পর্যটকদের প্রবেশের ওপর নানা বিধি-নিষেধ আরোপ করছে, তখন তার ঠিক উল্টো চিত্র উজবেকিস্তানে। পর্যটক টানতে ‘লোভনীয় প্রস্তাবের’ পথ বেছে নিয়েছে সে দেশের সরকার। উজবেকিস্তানে ঘুরতে গিয়ে কোনো পর্যটক যদি করোনায় আক্রান্ত হন, তাহলে তাঁকে চিকিৎসার জন্য তিন হাজার ডলার দেওয়া হবে।

করোনা মোকাবেলায় অন্যান্য দেশের মতো উজবেকিস্তানেও লকডাউন জারি করা হয়। সম্প্রতি তুলে নেওয়া হয় সেই লকডাউন। এরপর ‘সেফ ট্র্যাভেল গ্যারান্টেড’ নামে একটি প্রচারণা শুরু করে সরকার। যুক্তরাজ্যে নিযুক্ত উজবেকিস্তানের পর্যটন দূত সোফি ইবস্টন বলেন, ‘আমরা পর্যটকদের আশ্বাস দিচ্ছি তাঁরা যেন এখানে ঘুরতে আসেন।’

করোনাভাইরাসের সংক্রমণের জেরে উজবেকিস্তানের পর্যটনশিল্প ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া দেশটির সরকার। তাই পর্যটন ক্ষেত্রে নানা রকম সতর্কতা অবলম্বন করেই পর্যটক টানতে চাইছে তারা। তবে যেসব দেশ থেকে সংক্রমণের আশঙ্কা আপাত ক্ষেত্রে কম, সেই সব দেশ যেমন—চীন, ইসরায়েল, জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে পর্যটকরা উজবেকিস্তানে ঘুরতে যেতে পারবেন। পাশাপাশি এটাও বলা হয়েছে, যুক্তরাজ্য ও ইউরোপ থেকে যদি কোনো পর্যটক আসেন, তাহলে তাঁদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। (সূত্র : আনন্দবাজার পত্রিকা)

শরীর দিচ্ছে নীরব সংকেত: পুরুষদের জন্য বিপজ্জনক হতে পারে এই …
  • ২৩ জুন ২০২৬
ছয় মাস ধরে অনুপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা
  • ২৩ জুন ২০২৬
পৃথক ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবির আইন অনুষদ, একই চাওয়া আরও …
  • ২৩ জুন ২০২৬
আজ ঢাকায় সমাবেশ করবে ১১ দলীয় জোট
  • ২৩ জুন ২০২৬
ফটিকছড়ি সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
  • ২৩ জুন ২০২৬
তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা
  • ২৩ জুন ২০২৬