করোনা পরীক্ষা আর বিনামূল্যে নয়- জানালেন স্বাস্থ্যমন্ত্রী

২৮ জুন ২০২০, ০৮:১৭ AM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

করোনা পরীক্ষার জন্য সরকারিভাবে ফি নির্ধারিত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা আর বিনামূল্যে থাকছে না। সরকারিভাবে এতদিন সেটা বিনামূল্যে করা হলেও এখন ফি দিয়ে টেস্ট করাতে হবে।

বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এটা আলোচনা হয়েছিল, এখনও কিছু ফাইনাল হয় নাই। সরকারের তো অনেক খরচ হচ্ছে, ধরেন একটা টেস্ট করতে বেসরকারিভাবে আমরা বেঁধে দিয়েছি তিন হাজার ৫০০ টাকা। কিন্তু আসলে ল্যাব বসানোর খরচ, যন্ত্রপাতির খরচ এগুলো যদি ধরা হয় আরও বেশি পড়ে সেক্ষেত্রে।’

তিনি আরও বলেন, ‘এখন তো টেস্টের সংখ্যা ১৫ থেকে ২০ হাজারের কাছে চলে গিয়েছে, প্রতিদিন অনেক টাকা খরচ হয়। সেজন্য সামান্য ফি ধরার একটা চিন্তা হচ্ছে। হিসাব-নিকাশ হচ্ছে, মিনিমাম কতটুকু কী করা যায়। ফাইনাল হলে নিশ্চয়ই জানতে পারবেন, অফিসিয়ালি আমরা ঘোষণা করে দেবো, বেশি দেরি হবে না, খুব তাড়াতাড়িই হবে।’

ফি কত হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা খুবই অল্প ফিগার ধরা হবে, বেশি না। এ নিয়ে কাজ চলছে, সবকিছু মিলে গেলে আমরা নির্ধারণ করে দেবো।’

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, খসড়াতে রয়েছে সরকারি হাসপাতালের লাইনে বা ভর্তি হওয়া রোগীদের এবং সরকারি বুথগুলোতে ফি হবে ২০০ টাকা। আর বাসা থেকে থেকে টেস্ট করাতে চাইলে ফি হবে ৫০০ টাকা। এটা অনুমোদনের অপেক্ষায় রয়েছে, সচিব এবং মন্ত্রী মহোদয় দেখে অনুমোদন দেবেন।

আজ ঢাকায় সমাবেশ করবে ১১ দলীয় জোট
  • ২৩ জুন ২০২৬
ফটিকছড়ি সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
  • ২৩ জুন ২০২৬
তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা
  • ২৩ জুন ২০২৬
পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত
  • ২৩ জুন ২০২৬
পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬
দাম বেড়ে আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৩ জুন ২০২৬