দেশে করোনার নমুনা পরীক্ষা ৭ লাখ ছাড়াল

২৭ জুন ২০২০, ০২:১১ PM

দেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে নমুনা পরীক্ষা ৭ লাখ ছাড়িয়েছে আজ শনিবার। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৫০৪ জন সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৪ জন। সব মিলিয়ে মারা গেছেন ১ হাজার ৬৯৫ জন। দেশে সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ শনিবার এমন তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৭ লাখ ১২ হাজার ৯৮টি নমুনা।

ব্রিফিংয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৫ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩১৮ জন। নতুন করে মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ২ জন নারী।

শুক্রবার দেশে করোনায় ৩ হাজার ৮৬৮ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪০ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

ব্রিফিংয়ের তথ্যমতে, ১৫ হাজার ১৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন ১৮ হাজার ৪৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। দেশে ৫৮টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, করোনা সংক্রমণে জোনভিত্তিক এলাকা লকডাউনের আওতায় নিয়ে আসার জন্য একটি কমিটি অব্যাহতভাবে কাজ করছেন। তবে এটি স্থায়ী কোন সমাধান নয়।

আজ ঢাকায় সমাবেশ করবে ১১ দলীয় জোট
  • ২৩ জুন ২০২৬
ফটিকছড়ি সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
  • ২৩ জুন ২০২৬
তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা
  • ২৩ জুন ২০২৬
পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত
  • ২৩ জুন ২০২৬
পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬
দাম বেড়ে আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৩ জুন ২০২৬