চীনা করোনা ভ্যাকসিনের ট্রায়াল হতে পারে বাংলাদেশে: স্বাস্থ্য ডিজি

২৬ জুন ২০২০, ০৯:১৫ PM

© ফাইল ফটো

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেছেন, চীনের আবিষ্কৃত করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের দ্বিতীয় ধাপে বাংলাদেশে ট্রায়াল হতে পারে বলে। আজ শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের আয়োচিত ভার্চুয়াল কনফারেন্সে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে আরও যোগ দেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব, স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এস ফয়েজ, আইইডিসিআরের উপদেষ্টা ড. মুশতাক হোসেন প্রমুখ।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘ট্রায়ালের সূত্র ধরে বাংলাদেশেও ভ্যাকসিনটির উৎপাদন শুরু হতে পারে। ফলে এটি দেশের মানুষের জন্য করোনা মোকাবিলায় সাফল্য বয়ে আনবে।’

তিনি বলেন, ‘আগে দেশে আক্রান্ত একজন থেকে দু’জনের বেশি হারে ভাইরাস ছড়াতে পারত। কিন্তু এখন রিপ্রডাকশন রেট বা আর-রেট নেমে ১.০৫ হয়েছে। এটা ভালো লক্ষণ। এখন এটি নিচে নামাতে পারলে দুশ্চিন্তা কমে যাবে। তাছাড়া এখন প্রতিদিন সংক্রমণের সংখ্যা অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে।’

শরীর দিচ্ছে নীরব সংকেত: পুরুষদের জন্য বিপজ্জনক হতে পারে এই …
  • ২৩ জুন ২০২৬
ছয় মাস ধরে অনুপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা
  • ২৩ জুন ২০২৬
পৃথক ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবির আইন অনুষদ, একই চাওয়া আরও …
  • ২৩ জুন ২০২৬
আজ ঢাকায় সমাবেশ করবে ১১ দলীয় জোট
  • ২৩ জুন ২০২৬
ফটিকছড়ি সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
  • ২৩ জুন ২০২৬
তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা
  • ২৩ জুন ২০২৬