সাহারা খাতুনের অবস্থার অবনতি, ফের নেওয়া হয়েছে আইসিইউতে

২৬ জুন ২০২০, ০২:০২ PM

© ফাইল ফটো

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এজন্য তাকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে৷ আজ শুক্রবার (২৬ জুন) তার ভাগিনা মজিবর রহমান সাংবাদিকদেরকে এ তথ্য জানান।

মজিবর রহমান বলেন, আজ শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। হার্টবিট পাওয়া যাচ্ছিল না, পরে পাঞ্চ করে হার্টবিট ফিরিয়ে আনা হয়েছে। এর পর ১১টার দিকে তাকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে।

এর আগে অবস্থার উন্নতি হলে গত ২২ জুন সাহারা খাতুনকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। গত বুধবার মেডিক্যাল বোর্ড জানিয়েছিলো, তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া যেতে পারে।

গত ২ জুন জ্বর, এ্যালার্জিসহ বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় সাহারা খাতুনকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত ১৯ জুন চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়েছিলো।

শরীর দিচ্ছে নীরব সংকেত: পুরুষদের জন্য বিপজ্জনক হতে পারে এই …
  • ২৩ জুন ২০২৬
ছয় মাস ধরে অনুপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা
  • ২৩ জুন ২০২৬
পৃথক ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবির আইন অনুষদ, একই চাওয়া আরও …
  • ২৩ জুন ২০২৬
আজ ঢাকায় সমাবেশ করবে ১১ দলীয় জোট
  • ২৩ জুন ২০২৬
ফটিকছড়ি সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
  • ২৩ জুন ২০২৬
তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা
  • ২৩ জুন ২০২৬