করোনাভাইরাস

আরো তিনটি নতুন উপসর্গের সন্ধান পেল সিডিসি

২৬ জুন ২০২০, ১০:৫৬ AM

© ফাইল ফটো

মহামারি করোনা ভাইরাসের আতঙ্কে যখন পুরো বিশ্ব থমকে। ঠিক এমন সময়ে করোনা লক্ষণ নিয়ে আবারও নতুন তথ্য দিলেন মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র দ্যা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। সাম্প্রতি সংস্থাটি নতুন করে করোনার তিনটি লক্ষণের কথা জানিয়েছেন।

গোটা বিশ্বের নানা রোগ শনাক্ত করে তা নিয়ে নতুন নতুন গবেষণা করে এই লক্ষণগুলোর সন্ধান করে সিডিসি। করোনা ভাইরাস নিয়েও তাঁরা গবেষণাগারে চুলচেরা বিশ্লেষণ করছেন। যে বিজ্ঞানী-গবেষকরা মার্কিন সংস্থায় গবেষণা করছেন তাঁরাই সংস্থার ওয়েবসাইটে অই নতুন উপসর্গের উল্লেখ করেছেন।

নাকে সর্দি, বমি বমি ভাব ও ডায়রিয়া এই তিনটি নতুন উপসর্গের কথা জানিয়েছে সিডিসি। এর আগে জ্বর,শ্বাস কষ্ট, কফ, শুকনা কাশি, গায়ে ব্যাথা, মাথা ব্যাথা, খাবারে অরুচি, অবসাদ এই লক্ষণগুলো ছিল। সংস্থাটি খুব তাড়াতাড়ি করোনার সব লক্ষণ নিয়ে আপডেট জানানোর কথা রয়েছে।

এর আগে এপ্রিলে করোনার নতুন কিছু লক্ষণ সংযোজন করে সিডিসি। করোনার শুরুতে জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের কথা অন্যতম লক্ষণ হিসেবে চলে আসছিল। ভাইরাসে আক্রান্ত রোগীর লক্ষণ প্রকাশ পায় ২ থেকে ১৪ দিনের মধ্যে। যাদের হার্টের সমস্যা বা ডায়বেটিস রয়েছে তাদের ঝুঁকির মাত্রাও বেশি।

এছাড়াও সংস্থাটি জানায়, করোনার নতুন এই লক্ষণগুলোর দেখা দিলে যেন জরুরি চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠকেও নেতৃত্বে থাকছেন জেড…
  • ১৫ এপ্রিল ২০২৬
দেম্বেলের নৈপুণ্যে লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
  • ১৫ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ডোনাল্ড ট্রাম্প
  • ১৫ এপ্রিল ২০২৬
ঘুরে দাঁড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ল…
  • ১৫ এপ্রিল ২০২৬
চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬