যুক্তরাষ্ট্রে ২ কোটি ছাড়িয়ে গেছে করোনা আক্রান্তের সংখ্যা!

২৬ জুন ২০২০, ০৯:০৬ AM

© ফাইল ফটো

বিশ্বে নভেল করোনা ভাইরাসে মৃত্যুর সাথে সাথে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ২৫ লাখ ২ হাজার ২৯০ জন। এদিকে দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন, এরই মধ্যে দেশটিতে অন্তত ২০ মিলিয়ন(দুই কোটি) মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, প্রকৃত তথ্য হলো প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে বেশি সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। আর সামনের দিনগুলোতে রাজ্যগুলোতে সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করবে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।

দ্য ইউনিভার্সিটি অব ওয়াশিংটন আশঙ্কা করছে, দেশটিতে ৯৫ শতাংশ মাস্ক পরা সত্ত্বেও আগামী অক্টোবরের মধ্যে এক লাখ ৪৬ হাজার থেকে এক লাখ ৮০ হাজার আমেরিকান মারা যাবে করোনায়।

এদিকে সিডিসির ডিরেক্টর ড. রবার্ট রেডফিল্ড বলেছেন, আমরা এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের যে চিত্র দেখেছি, প্রকৃতপক্ষে তারচেয়ে ১০ গুণ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জোরালোভাবে করোনা টেস্টিং না করাকেই এজন্য দায়ী করছে যুক্তরাষ্ট্রের দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)। যুক্তরাষ্ট্রের এই স্বাস্থ্য সংস্থাটি বলছে, উপসর্গবিহীন ও উপসর্গ দেখা দেয়া ব্যক্তিদের সেভাবে করোনা পরীক্ষা করা হয়নি। যে কারণে আক্রান্তের সংখ্যাটা অনেক গভীরে গেছে।

ড. রেডফিল্ড আরও বলেন, গত তিন মাসে-মার্চ, এপ্রিল ও মে আমরা যেসব পদ্ধতিতে কোভিড-১৯ চিহ্নিত করেছি, বলা যেতে পারে তার মাধ্যমে সম্ভবত আমরা মহামারির ১০ শতাংশ চিহ্নিত করতে পেরেছি। অর্থাৎ বাকি ৯০ শতাংশ এ পরীক্ষার বাইরে ছিল।

সিডিসির পরিচালকের ধারণা, দেশটির মোট জনগোষ্ঠীর ৫-৮ শতাংশ মানুষ ইতোমধ্যে ভাইরাসে আক্রান্ত হয়েছে। ভাইরাস সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, মাস্ক পরা ও ঘনঘন হাতে ধোয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শরীর দিচ্ছে নীরব সংকেত: পুরুষদের জন্য বিপজ্জনক হতে পারে এই …
  • ২৩ জুন ২০২৬
ছয় মাস ধরে অনুপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা
  • ২৩ জুন ২০২৬
পৃথক ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবির আইন অনুষদ, একই চাওয়া আরও …
  • ২৩ জুন ২০২৬
আজ ঢাকায় সমাবেশ করবে ১১ দলীয় জোট
  • ২৩ জুন ২০২৬
ফটিকছড়ি সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
  • ২৩ জুন ২০২৬
তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা
  • ২৩ জুন ২০২৬