করোনায় শিল্পপতি হাসান জামিলের মৃত্যু

২৫ জুন ২০২০, ১১:১১ AM

বিশিষ্ট শিল্পপতি ও কুমিল্লার দাউদকান্দির কৃতী সন্তান হাসান জামিল সাত্তার (৭০) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাসান জামিল সাত্তারের ভাতিজা ও দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নাঈম ইউসুফ জানান, তাঁর চাচা হাসান জামিল সাত্তার কিডনিসহ নানা শারীরিক সমস্যায় অসুস্থ ছিলেন। এছাড়া তিন দিন আগে তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এর পর তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে মারা যান তিনি।

হাসান জামিল সাত্তারের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আগামীকাল শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে দাউদকান্দির হাসানপুর শহীদ নজরুল ইসলামসংলগ্ন পারিবারিক কবরস্থানে হাসান জামিল সাত্তারকে সমাহিত করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে, এক মেয়ে ও এক ভাইসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শরীর দিচ্ছে নীরব সংকেত: পুরুষদের জন্য বিপজ্জনক হতে পারে এই …
  • ২৩ জুন ২০২৬
ছয় মাস ধরে অনুপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা
  • ২৩ জুন ২০২৬
পৃথক ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবির আইন অনুষদ, একই চাওয়া আরও …
  • ২৩ জুন ২০২৬
আজ ঢাকায় সমাবেশ করবে ১১ দলীয় জোট
  • ২৩ জুন ২০২৬
ফটিকছড়ি সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
  • ২৩ জুন ২০২৬
তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা
  • ২৩ জুন ২০২৬